জামালপুরে হিজবুত তাওহীদের ৪ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জামালপুর সদর থানার পিঙ্গলহাটি গ্রাম থেকে তাদের আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি ল্যাপটপ ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মো. তোফাজ্জল, মিকাইল হোসেন, সাজু আহম্মেদ ও ইসলামুল হক।
জামালপুর থানার ওসি আব্দুল আউয়াল জানান, আটককৃতরা ধর্ম নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারসহ তাদের দলের জন্য সদস্য সংগ্রহের চেষ্টা করছিল।
