মুন্সীগঞ্জে মাটি চাপা পড়ে ১ জনের মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১৮:৫৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরের পানি সেঁচে মাছ ধরতে গিয়ে মাটি চাপা পড়ে মোশাররফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শেখেরনগর ইউনিয়নের উত্তর পাউসার গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোশাররফ ঐ গ্রামের মফসের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ বাড়ির পাশের একটি পুকুর সেঁচে মাছ ধরতে গিয়ে পাশের আরেকটি পুকুরের বাধ ভেঙ্গে মাটির নিচে চাপা পড়ে। পরে শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।