ফরিদপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১১:৩৯
ফরিদপুরের চরমাধবদিয়ায় চার বাড়িতে ‘ডাকাতির’ ঘটনায় ৪ জন নিহত হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে চৌধুরীডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।
 
খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
 
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ভোর ৪টার দিকে ওই গ্রামে মমিন শেখ, মমিন শেখ, রশিদ শেখ ও নিজাম শেখের বাড়িতে ১৫/২০ জনের একটি দল হানা দেয়। ওই সময় তারা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের ডাকচিৎকারে এলাকাবাসী চারদিক থেকে ঘেরাও করে কয়েকজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
 
এসময় দুবৃত্তদের হামলায় মতিন শেখ ও নিজাম শেখ নামে দুই গ্রামবাসী আহত হন।
 
ফরিদপুর কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।