কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ইমরান হোসেন বাবু (২৬) নামের এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ইমরান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের আবদুল হান্নানের ছেলে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের সহকারি পুলিশ সুপার মো. সোলায়মান মিয়া জানান, হাইওয়ে পুলিশের একটি দল কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া নামক স্থানে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। এ সময় কুমিল্লাগামী একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি করার সময় ঐ যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে্একটি দেশিয় এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
