নারায়ণগঞ্জে আওয়ামী নারী কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৫:৫০
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী মহিলা লীগ কর্মী জরিনা আক্তার হালিমাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক এলাকার একটি লাউ বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, হালিমা রূপগঞ্জের হাটাবো এলাকার নুর মোহাম্মদ ওরফে নুরু মিয়ার স্ত্রী। তিনি তারা বাবার বাড়িতে শিশু সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর হালিমা আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে একটি লাউ বাগানের ভেতর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
এসআই আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ১০-১২টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জিহ্বাটিও কাটা। অন্যত্র হত্যার পর লাশ এখানে ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।