ঝিনাইদহ জেলায় বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ জানান, নাশকতার আশঙ্কায় জামায়াতের মহেশপুর পৌর আমির ইসমাইল হোসেন পলাশ ও কোটচাঁদপুর পৌর আমির আজিজুর রহমানসহ জামায়াত বিএনপির ১১ জন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি ১৮ জন বিভিন্ন মামলার আসামি।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা আজিজের কাছ থেকে চারটি ককটেল পাওয়া গেছে।
