সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩১

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৩:৫৯
 
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয়।
 
 
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির একজন ও জামায়াত-শিবিরের ১২ জন কর্মীসহ নিয়মিত মামলার ১৮ জন আসামি রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থেকে চারজন, তালা থেকে তিনজন, কালিগঞ্জ দুইজন, আশাশুনি থেকে চারজন, দেবহাটায় তিনজন, শ্যামনগর তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।