নাশকতার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. হানিফ মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সাত নেতা-কমীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শনিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত বিএনপির অন্য নেতা-কর্মীরা হচ্ছেন- উপজেলার বক্তাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আওলাদ হোসেন, নাগরী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসলাম ভূঁইয়া, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির কর্মী ফারুক ফকির, কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক মো. শাহজাহান মোল্লা, ও একই ইউনিয়নের বিএনপি কর্মী মো. মোকছেদ মিয়া।
কালীগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে।
