জয়পুরহাটে এক কোটি ৭০ লাখ টাকার মৃগনাভী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন চেঁচড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন চেঁচড়া এলাকা দিয়ে একদল চোরাচালানী পণ্যসহ বাংলাদেশে প্রবেশে করছে এমন খবরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা ভারতের মধ্যে পালিয়ে গেলেও চেঁচড়া মাঠের মধ্যে পাওয়া একটি ব্যাগ থেকে হরিণের ৮৫টি মৃগনাভী উদ্ধার করে বিজিবি, যার মূল্য এক কোটি ৭০ লাখ টাকা। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আব্দুল খবির সরদার জানান, জেলায় সকল প্রকার চোরাচালানী কার্যক্রমের বিরুদ্ধে বিজিবি সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে।
