‘বিজয় দিবসের আগে পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন’

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৫:৪৪
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাসে বিজয় দিবসের আগেই পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাসেতুর কনস্ট্রাকশন এরিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেছেন, এ পর্যন্ত সেতুর ২৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন টেস্ট পাইলিংয়ের কাজ চলছে। মূল সেতুর পাইলিংয়ের কাজ শুরু হবে ডিসেম্বরে। সব মালামাল, যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রস্তুত।
 
পরিদর্শনকালে মন্ত্রী কাজের অগ্রগতির খোঁজ খবর করেন। এসময় পদ্মা সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।