পিরোজপুরে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার, আটক ১

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৫:৩৯
 
পিরোজপুরের কাউখালীতে এক স্কুলছাত্রী অপহৃত হওয়ার চারদিন পর যশোরের কেশবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিম সরদারকে (২৪)  আটক করেছে কাউখালী থানা পুলিশ।
 
জানা গেছে, কাউখালীর রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ঐ ছাত্রীকে গত মঙ্গলবার বাড়ি থেকে পার্শ্ববর্তী ধাবরী গ্রামের চাচা বাড়িতে যাচ্ছিল। এসময় আজিম সরদারসহ চারজন দুইটি মোটরসাইকেলযোগে তাকে অপহরণ করে। পরদিন সকালে অপহরণকারীরা ঐ ছাত্রীর বাবাকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 
এই ঘটনায় বুধবার অপহৃত স্কুল ছাত্রীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কাউখালী থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে শনিবার যশোরের কেশবপুর উপজেলার কলেজ এলাকা থেকে স্কুল ছাত্রী সুমাইয়া উদ্ধার করে ও আজিম সরদারকে আটক করে।
 
কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন ছাত্রী উদ্ধার  ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।