উলিপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৬:০৪
 
কুড়িগ্রামের উলিপুরে অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর এলাকার তেতুলতলা হ্যালিপ্যাডে খেলতে গিয়ে একদল তরুণ জমাটবাধা রক্ত দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।
 
পুলিশ জানায়, তার পেটের বাম দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠান। ধারণা করা হচ্ছে, ঘাতকরা অন্য কোনো এলাকা থেকে ওই যুবককে নিয়ে এসে জবাই করে হত্যার পর ডোবায় ফেলে রাখে।
 
উলিপুর থানার ওসি জমির উদ্দিন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। সহকারী পুলিশ সুপার বি-সার্কেল মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।