শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পশু চিকিৎসক পরিচয়ে দুই প্রতারককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার তাদের এ দণ্ড দেয়া হয়।
সাজা প্রাপ্তরা হলেন- উপজেলার ভালুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুন মিয়া (২২) ও শালচুড়া গ্রামের মৃত রাম চন্দ্র কোচের ছেলে রয়েল চন্দ্র কোচ (২৮)।
জানা যায়, ওই প্রতারকেরা গবাদি পশুর উন্নত চিকিৎসার জন্য মাইকে প্রচার করে। এ প্রচারে পশু মালিকরা শনিবার সকালে অনেক পশু চিকিৎসার জন্য নিয়ে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ও থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনসহ ওই দুই প্রতারককে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
