ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্রুত ১০ হাজার নার্স নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নার্স নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও আমলাতান্ত্রিক জটিলতায় নতুন ১০ হাজার নার্স নিয়োগে গড়িমসি হচ্ছে। অথচ নার্সের অভাবে সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসাইন, সহ-সভাপতি নার্গিস খানম মুন্নী, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন সভাপতি সাবিনা শারমিন, পাপিয়া আক্তার,ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ ডিপ্লোমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন. বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন সাবেক মহাসচিব ইকবাল হোসেন সবুজ ও আসাদুজ্জামান জুয়েল, সিনিয়র যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন প্রমুখ উপস্থিত ছিলেন।
