ডোমারে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৭:১১
ডোমারে আবু তালেব (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাতে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবিহা সুলতানা এ রায় দেন। শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আবু তালেব নীলফামারীর ডোমার পৌরসভার গোডাউনপাড়া গ্রামের টেপরু মাহমুদের ছেলে। 
 
ডোমার থানার এসআই আশরুফুল ইসলাম জানান, ডোমার বাসষ্টান্ড থেকে ৭টি গাঁজার পুড়িয়াসহ আবু তালেবকে আটক করা হয়। রাতেই তাকে ভ্র্যাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে এক বছর কারাদণ্ড দেন।