রাজশাহীতে রবিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ২০:৪৭
রাজশাহীতে আগামীকাল রবিবার থেকে ভোর পাঁচটা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
 
শনিবার বিকেলে জেলা পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সড়কে নসিমন-করিমনসহ অবৈধ থ্রি হুইলার বাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়।
 
জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছ জানান, এর আগে কয়েক দফা স্থানীয় প্রশাসন সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। এ সময়ের মধ্যেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বিধায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়।