রাজধানীর গুলিস্তানে মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশে পাতাল মাঠ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ঢামেকে নিলে সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
