কুমিল্লা সিটি কাউন্সিলর গ্রেফতার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ২১:৩৬
কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে নগরী থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। 
 
রাত ৯টায় কোতয়ালী মডেল থানার ওসি মো. আবদুর রব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াত সমর্থিত কাউন্সিলর কিবরিয়া জামায়াত নিয়ন্ত্রিত শ্রমিক কল্যান ফেডারেশনের কুমিল্লা মহানগরী (উত্তর) শাখার সেক্রেটারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে।