স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১২:৪৯
চুয়াডাঙ্গায় এক স্বামী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী আলেয়া বেগমকে (৩৬)। রবিবার সকালে গোপিনাথপুরে এ ঘটনা ঘটে। 
 
নিহতের মেয়ে লিপা, হালিমা ও ছেলে চাঁদের উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক মহসিন জানান, তিন সন্তান ও স্ত্রী আলেয়া বেগমকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন রহম আলী। সকালে ঘুম থেকে জেগে রহম আলী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ী কোপাতে থাকে। আলেয়ার কান্না ও গ্যাংড়ানির শব্দে তিন সন্তানের ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে জেগে সন্তানেরা দেখতে পায়, তাদের বাবা অস্ত্র হাতে ঘর থেকে চলে যাচ্ছে। 
 
উপ-পরিদর্শক মহসিন আরও জানান, নিহত আলেয়া রহম আলীর দ্বিতীয় স্ত্রী। এর আগেও রহম আলী তার প্রথম স্ত্রীকেও হত্যা করে। পলাতক রহম আলীকে আটকের চেষ্টা চলচ্ছে। তবে, কী কারণে আলেয়াকে হত্যা করা হয়েছে- তা জানা যায়নি।