মেহেরপুরে দিঘীরপাড়ায় অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর পুড়ে গেছে। এতে নগদ এক লাখ টাকাসহ ৬লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ মোকলেস ও সাইদুল ইসলাম। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ সাইদুল ইসলাম জানান, প্রথমে শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুন লাগে। পরে মূহুর্তেই অন্য আরেকটি ঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন ম্যানেজার সেলিম রেজা বলেন, 'ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।'
