সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ২১ কর্মীসহ গ্রেফতার ৪৬

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৪:২২
নাশকতার আশঙ্কায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ২১ কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৩জন ও জামায়াত-শিবিরের ১৮জন কর্মীসহ নিয়মিত মামলার ২৫জন আসামি রয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়ায় ৪ জন, তালায় ৫ জন, কালিগঞ্জে ৪ জন, আশাশুনিতে ৩ জন, দেবহাটায় ১ জন, শামনগরে ২ জন  ও পাটকেলঘাটা থানা থেকে ১২জনকে গ্রেফতার করা হয়।