কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। রবিবার বেলা সোয়া ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরমানিকচর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জেলার চৌদ্দগ্রাম উপজেলার রোহান (২২), কোতয়ালীর কালিয়াপুর গ্রামের আলম (২৫), চান্দিনার তেঘরিয়া গ্রামের সামছুল হক (৫৫) এর নাম জানা গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
বাসযাত্রী চান্দিনার যোবায়ের জানান, ঢাকা-কুমিল্লা রয়েল কোচের বাসটি মহাসড়কের নূরীতলা এলাকার কাছাকাছি নূরমানিকচর ব্রিজের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের অন্ত ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহতদের উদ্ধার করে।
ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মাশরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২-৩জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে।'
