ডোমারে ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৬:০৪
ডোমারে ইয়াবাসহ আরিফুর জামান (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ডোমার বাসস্ট্যান্ড থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে আরিফুরকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ছোটরাউতা গোডাউনপাড়া গ্রামের জুয়েল ইসলামের ছেলে। 
 
এসআই খাদেমুল ইসলাম জানান, ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় আরিফুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি ইয়াবা ট্যাবলেট ও একটি প্যাসন প্রো-১০০ সিসি (দিনাজপুর-হ ১২৭৩৯৩) মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল নামের তার এক সঙ্গী পালিয়ে যায়। 
 
পুলিশ কলেজপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মতিউর রহমান রুবেল (৩৮)কে আসামি করে দুইজনের নামে একটি মামলা দায়ের করেছে (যার মামলা নম্বর- ৮, তারিখ- ১৫.১১.২০১৫ইং)।