ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় নিহত ১

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৬:১৬
কুমিল্লা-সিলেট সড়কের বেতবাড়িয়ায় বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরগামী উত্তরা পরিবহনের একটি বাস পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে বলে জানা গেছে।