ময়মনসিংহে জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নাদিরা সুলতানা (১১) হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইন্সস্টিটিউটের মূল ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
সড়ক অবরোধ ও মানববন্ধনে স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ এলাকার শতশত মানুষ অংশ নেয়। এসময় হত্যার সাথে জড়িত গ্রেফতারকৃত গাড়িচালক শাজাহান হাবিব মুন্নার ফাঁসি ও ঘটনার সাথে বাকি জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
IMG0
উল্লেখ্য, জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নাদিরাকে স্কুল থেকে বাসায় ফেরার পথে ফুঁসলিয়ে একটি গাড়িতে উঠিয়ে নেয় তার ফুফাতো ভাই হাবিব। পরে গাড়িতেই গলা কেটে হত্যা করে বাইপাস ইটাখলা এলাকায় একটি ধানখেতের পাশে লাশ ফেলে রেখে যায়। ঐদিন রাতেই পুলিশ ঘটনার সাথে জড়িতের অভিযোগে হাবিবকে আটক করে পুলিশ। পরে শনিবার রাতে হাবিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
