‘রাষ্ট্রের উচিত নূর হোসেনকে রিমান্ডে নেয়া’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৯:৩৪
‘চার্জসিট দেয়া হয়েছে বলেই নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নুর হোসেনকে রিমান্ডে নেয়া যাবে না, এটা ঠিক নয়।’ রবিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ‘সকলের জন্য মানবাধিকার : প্রসঙ্গ অস্পৃশ্যতা’ বিষয়ক এক সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, নূর হোসেন সম্পর্কে তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যা রিমান্ডে নিলে বেরিয়ে আসবে। এটা না করলে জনমনে সন্দেহ দেখা দিবে। তাই রাষ্ট্রের উচিত হবে তাকে রিমান্ডে নেয়া।
 
জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এতে বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশীদুল হাসান ও হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব রম্ভুনাথ বাশফোর বিশেষ অতিথির বক্তব্য দেন।
 
বক্তারা বলেন, সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হলেও হরিজন সম্প্রদায় তা থেকে বঞ্চিত। বক্তারা এ বৈষম্য দূরীকরণের দাবি জানান।