ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টার দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আর মাঝ নদীতে আটকে থাকা দু’টি ফেরি গন্তব্যে পৌঁছতে শুরু করে।
