মেহেরপুরে গাংনীতে সড়ক দুর্ঘটনায় ১৫জন জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে মালসাদহ টেপিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ছাত্রছাত্রীরা হলেন- পাতা আক্তার, সোহেল আহমেদ, নাসরিন খাতুন, শোভা খাতুন, মায়াবী, শিখা খাতুন, রিতা খাতুন, সুমাইয়া খাতুন, সালমান, শাকিল আহমেদ ও রাজুসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।
হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, স্কুলের ছাত্রছাত্রীরা জেএসসি পরীক্ষা দেয়ার জন্য একটি নছিমন যোগে গাংনীতে যাবার সময় আরেকটি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে ১৫ জন ছাত্র-ছাত্রী মারাত্মক আহত হয়।
পরে আহতদের গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের জেএসসি দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
