কুমিল্লার চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে জামায়াত-শিবিরের ছয় নেতাকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন জামায়াত সাবেক সভাপতি বদরপুর গ্রামের হাজী আব্দুল কাদেরের ছেলে মুজিবুর রহমান (৪৮), সাবেক সাধারণ সম্পাদক মেহার গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (৪০), তীরচর গ্রামের রেশত আলীর ছেলে শাহজালাল (৫৪), বাগমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল কাদের (৫০), রাণীপুর গ্রামের আরব আলীর ছেলে বাচ্চু মিয়া (৪৮) ও বড়ইয়াকৃষ্ণপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে আব্দুল কাদের (২৯)।
চান্দিনা থানা পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামীর নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বয়ে গঠিত যোথ বাহিনী টানা ৫ ঘণ্টা অভিযানে তাদেরকে আটক করা হয়।
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।'
