ঝিনাইদহে পেট্রোল বোমাসহ ২ জামায়াতকর্মী গ্রেফতার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৫:৪২
 
ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রাম থেকে পাঁচটি পেট্রোল বোমাসহ দুই জামায়াতকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টায় তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হচ্ছেন-তারিক মণ্ডলের ছেলে ইউনুস আলি মণ্ডল (৫২) ও  এয়াকুব আলির ছেলে নজরুল ইসলাম (৫০)।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জামায়াতের কর্মীরা নাশকতা সৃষ্টির জন্য সদর উপজেলার বানিয়াকন্দর গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক করছিল। গোপনসূত্রে খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে। অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।