উপজেলার হরিপুর ইউনিয়নের বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, রবিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে লখিয়া পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।