মাধবপুরে ১৭ লাখ টাকার ফেনসিডিল ও গাঁজা জব্দ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৬:৩৪
 
হবিগঞ্জের মাধবপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল ও গাঁজা জব্দ এবং এক মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। সোমবার সকালে উপজেলার হরষপুর মাধবপুর সড়কের ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি)।
 
আটক সাহাবুদ্দিন মাধবপুর উপজেলার ধর্মঘর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।
 
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাইক্রোবাস থেকে ৩৯৭ বোতল ফেনসিডিল ও সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৭ লাখ টাকা।