নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় পানিতে ডুবে দেবী রানী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানায়, দুপুরে দয়াল কুমারের মেয়ে দেবী বাড়ির পাশের ডোবার ধারে খেলা করছিল। এক পর্যায়ে সকলের অগোচরে সে ডোবায় পড়ে যায়। অনেক খোজাখুঁজি করেও তাকে না পাওয়া গেলে ডোবায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
