টঙ্গীবাড়িতে পুকুরে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ২২:১৬
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে পুকুরে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, সোমবার দুপুরে গ্রামের কোরিয়া প্রবাসী মিলন বেপারীর  দুই ছেলে লিমন (৫) ও ইমন (৩) বাড়ির পুকুরের পাকা ঘাটে খেলা করছিল। খেলা করার কোনো এ সময় দুই ভাই পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন ওই পুকুরে এদের দেহ ভাসমান অবস্থায় অচেতন দেখতে পায়। পরে এদেরকে উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘এমন কোন খবর আমরা জানি না। তবে খোঁজ নিচ্ছি।’