চুয়াডাঙ্গা সদর উপজেলার মিশন পাড়ায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আজিজুল (৪৫)। তিনি সদর উপজেলা মানিকডিহি গ্রামের আবুল হোসেনের ছেলে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এসময় বুদো নামে আরও এক যুবলীগ কর্মী আহত হন। বুদোকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাগে বিভক্ত যুবলীগের মধ্যে রেষারেষি ও মনোমালিন্যের এক পর্যায়ে আজ এই ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষ গ্রুপ আজিজুলকে কুপিয়ে হত্যা করে। ডিঙ্গেদহ বাজারস্থ স্থানীয় শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান সংঘর্ষে নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
