বিজয়নগরে অস্ত্রসহ আটক ৩

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৫:৪৯
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে পাইপগান ও দুইটি রামদা উদ্ধার করা হয়।
 
আটককৃতরা হলেন- রাজন মিয়া (২৫), এরশাদ মিয়া (২৮) ও খুরশেদুল মিয়া (৩০)। তাদের বাড়ি জেলার সরাইল উপজেলার বিভিন্ন গ্রামে।
 
জানা যায়, রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতিকালে মহাসড়কের চান্দুরা পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি রামদা উদ্ধার করা হয়।
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।