মুরগির খামারে ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল মালিকের

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৬:১৫
 
বগুড়ার নন্দীগ্রামে মুরগির খামারের ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ইব্রাহীম (২৮) নামের এক খামার মালিকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম উপজেলার বুরইল ইউনিয়নের দেওলিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
 
স্থানীয় সূত্র জানায় , ইব্রাহীম তার খামারে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক লাইন দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। মঙ্গলবার ভোরে ভুলক্রমে তিনি বিদ্যুতের সংযোগ বন্ধ না করেই সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে ঘটনাস্থলেই  তার মৃত্যু হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
উল্লেখ্য, এর আগে মুরগির খামারে শেয়াল মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে বগুড়ার দুপচাঁচিয়ায় দুই শিশুর মৃত্যু হয়।