লালমোহন উপজেলার মঙ্গল সিকদার বাজারে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মিজানকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামী মিজান মঙ্গল সিকদার বাজারে আছে জানতে পেরে মঙ্গল সিকদার ফাঁড়ির এ এস আই মিঠুন ও এ এস আই মাহতাব কয়েকজন কনস্টেবলকে নিয়ে বাজারে পৌছে মিজানকে গ্রেপ্তার করে।
মিজানকে গ্রেপ্তারের পর কেন আসামী গ্রেফতার করা হলো এ কৈফিয়ত চেয়ে ওয়ারেন্ট তালিমের দায়িত্ব থাকা এ এস আই মিঠুন ও এ এস আই মাহতাবকে আটক করে প্রভাবশালী মহলের কিছু দুর্বৃত্ত।
খবর পেয়ে মঙ্গল সিকদার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ এস আই মিঠুন ও এ এস আই মাহতাবকে উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ আকতারুজ্জমানকে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
