সীতাকুণ্ড ইকোপার্কের পাশে একটি বাগান বাড়িতে ডাকাতির প্রস্ততি নেয়ার সময় দেশিয় অস্ত্রসহ পুলিশ ৩ ডাকাতাকে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ইকোপার্কের দক্ষিণ পাশে একটি বাগান বাড়ি ঘেরাও করলে ১০-১২জনের ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি করে। এঘটনায় ৩ ডাকাতকে আটক করে পুলিশ। গোলাগুলিতে গুলিবিদ্ধ ডাকাত জাফরকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গোলাবাড়িয়ার মেহেদী হাসান রানা (২১), দক্ষিণ রহমতনগরের রফিক (৪২) ও পূর্বভাটেরখিলের জাফর (২৯)। অন্যরা পালিয়ে গেলেও পুলিশ ১টি চাইনিজ কুড়াল, ৪টি রামদা, ১টি কিরিচ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, অন্যান্য ডাকাতদেরকেও গ্রেফতার করার জন্য জোড় চেষ্টা চালানো হচ্ছে।
