একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪রাউন্ড গুলিসহ যুবদলের এক নেতাকে আটক করেছে সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার ভোরে কামারখন্দ উপজেলার নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কর্মচারী ব্যারাকের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হারুন অর রশিদ ওরফে বাবু (৩২) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও একই উপজেলার নিশিবয়ড়া গ্রামের আবু সাঈদের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কর্মচারী ব্যারাকে অভিযান চালানো হয়। ব্যারাকের ৬ নম্বর কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪রাউন্ড গুলিসহ যুবদল নেতা হারুনকে আটক করা হয়েছে। ডিবি অফিসে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
