লোহাগড়ায় গৃহবধূ গণধর্ষণের শিকার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৫:৪৬
লোহাগড়ার কুমড়ি পশ্চিমপাড়ায় মঙ্গলবার দিবাগত রাতে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার ধর্ষিতা বাদি হয়ে মামলা দায়ের করেন।
 
ধর্ষিতা (৩০) জানান, কুমড়ি গ্রামের খায়ের শেখের মাছের ঘেরপাড়ে তিনি স্বামী-সন্তান নিয়ে ৭-৮বছর ধরে বাস করছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তার স্বামী ও ছেলে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে তাদের দোতলা ঘরের সিড়ির ফাঁকা দিয়ে কুমড়ি পশ্চিমপাড়ার মৃত আফছার শেখের ছেলে জিয়া শেখ (২৭) ও মুকুল শেখ (২৪) ঘরে প্রবেশ করে। এরপর দরজা খুলে আরও ৭-৮জনে ঘরে নিয়ে আসে। তার স্বামী ও সন্তানকে গামছা দিয়ে বেঁধে রেখে তাকে জিয়া শেখ (২৮) ও মুকুল শেখ ধর্ষণ করে। 
 
সূত্র জানায়, ধর্ষণের বিষয়টি পূর্ব পরিকল্পিত। গ্রামের প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ১০-১২দিন আগে এ ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হয়। 
 
লোহাগড়া থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ধর্ষিতা বাদি হয়ে ওই দুইজনকে আসামি করে বুধবার মামলা দায়ের করেছেন। গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।