আদমদীঘিতে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে কলেজ ছাত্রীসহ নিহত ২

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৮:২৮
 
বগুড়ার আদমদীঘির ডালম্বা নামক স্থানে বুধবার বিকেলে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষের এক কলেজছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চারজন।
 
জানা গেছে, সংঘর্ষের পর ঘটনাস্থলেই মারা যান নববিবাহিত রাহাত (২২) নামে এক যুবক। আর কলেজ ছাত্রী নওগাঁ জেলার গাংজোয়ার গ্রামের আব্দুর রউফের মেয়ে রিমাকে (১৮) বগুড়া শজিমেকে নেয়ার পথে রাস্তায় মারা যান।