পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ০৯:৫৭

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ছোট বড় ১৭টি ফেরির মধ্যে ওই সময় মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে সাতটি ফেরি।

পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রাতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।