নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাসের চুলার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।