জেলার বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৮টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম উপজেলার শতগ্রাম ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মো. তহিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের নূর ইসলাম ঝাড়বাড়ী বাজারে আসার পথে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এ সময় নূর ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
শতগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
