গাংনীতে বিএনপি-জামায়াতের ৮ কর্মী আটক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১০:৩৪

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮কর্মীকে আটক করেছে। গাংনী থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ উজেলার বিভিন্ন স্থানে বুধবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করেন।

নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের এসব কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটকদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

গাংনী থানার ওসি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের আলাদা আলাদা দল অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৪ জনকে আটক করেছে।