ঝিনাইদহে ৪ জামায়াত কর্মীসহ আটক ৩১

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১২:৫২

নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে  বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের রমজান আলী (৪৮), গোপালপুর গ্রামের  ওয়াজেদ বিশ্বাস (৪৯) ও কবীরপুরের জিয়ারুল ইসলাম (৩৪) এবং কোটচাঁদপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের শহিদ হোসেন (৩৫)।

এছাড়া ঝিনাইদহের ৬ উপজেলায় নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় পলাতক আরো ২৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার  আজবাহার আলী শেখ জানান, আটকৃতদের  থানায় এনে  জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে  আদালতে পাঠানো হবে।