সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৩:২৩

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত সাইফুল ইসলাম মিরশরাই উপজেলার বড়তাকিয়া এলাকার মৃত আজিজুল্লা ভূঁইয়ার ছেলে বলে জানা যায়।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের পাকা মসজিদ এলাকায় চট্টগ্রামমুখী একটি সংবাদপত্রের মাইক্রোবাসের (ঢাকা মেট্টো চ ১৫-২৭৬১) পেছনের চাকা পাংচার হলে গাড়িটি মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রী সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।