ঝিনাইদহ-যশোর মহাসড়কে যানবাহনে ডাকাতি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৩:৩৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়ায় সড়ক গাছ ফেলে বেশ কয়েকটি বাস, ট্রাক ও বরযাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ডাকাতদল পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়ায় ডাকাতরা সড়কে গাছ কেটে ফেলে রেখে বাস, ট্রাক ও ১টি বরযাত্রীবাহি মাইক্রোবাসে ডাকাতি করে। তবে এ সময় কেউ আহত হয়েছে কিনা জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়।