গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৪:২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় চন্দ্রাগামী আজমেরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি হোটেলে ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা এক হোটেল কর্মচারী মারা যান। এসময় আহত হয় লেগুনার ৯ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ির একটি ক্লিনিকে ভর্তি নিয়ে গেলে সেখানে এক লেগুনা যাত্রী মারা যান। ঘটনার পর ওই সড়কে বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।